সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০১:২৬:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

পলাশবাড়ীতে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ পিকআপ চালক ও হেলপার গ্রেফতার 

পলাশবাড়ীতে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ পিকআপ চালক ও হেলপার গ্রেফতার 

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন, স্টাফ রিপোর্টার 

 

গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন পিপিএম এর নির্দেশে  পলাশবাড়ী থানা  এলাকায় মাদক জুয়া ও সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। 
 

এরইধারাবাহিকতায় ১২ জুলাই  শুক্রবার পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান এর নির্দেশে পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম 
 

 পলাশবাড়ী চৌরাস্তা মোড়ে অভিযান চালিয়ে  একটি পিকআপ ও  ২ শ বোতল ফেনসিডিলসহ মমিন মিয়া (২৯) ও রাকিব (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 

 

গ্রেফতারকৃত মমিন মিয়া (২৯) রংপুর কোতয়ালী থানা এলাকার নুরপুর গ্রামের হাসান মিয়ার ছেলে ও রাকিব ইসলাম (২০) একই এলাকার রেজাউল করিমের ছেলে। 

 

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান জানান,পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ( মামলা নং-১১/১৫৬, তারিখ-১২/০৭/২০২৪)।

তিনি আরো বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের কোর্ট  হাজতে প্রেরন করা হয়েছে।