মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৭১তম বিশ্বসুন্দরীর প্রতিযোগিতার আয়োজন করবে ভারত

৭১তম বিশ্বসুন্দরীর প্রতিযোগিতার আয়োজন করবে ভারত

১৯৫১ সাল থেকে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার যাত্রা শুরু। বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের মধ্যে রূপ, গুণ বিচার করে একজনের মাথায় উঠে বিশ্বসুন্দরীর মুকুট। আর শুধুমাত্র ভারতের পক্ষেই ঐশ্বরিয়া , প্রিয়াঙ্কা, যুক্তা মুখী, মানসী চিল্লার, প্রমুখ একাধিক সুন্দরী এই খেতাব জয় করেছেন বিভিন্ন সময়ে। এবার দীর্ঘ ২৭ বছর পর বিশ্বসুন্দরীর ৭১তম প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে ভারত। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার (৮ জুন) নিউ দিল্লিতে সংবাদ সম্মেলনে মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন এমনটাই জানায়। মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারপারসন ও সিইও মিস জুলিয়া মোর্লে এবং ২০২২ সালের বিশ্বসুন্দরী ক্যারোলিনা বিলাস্কা উপস্থিতিতেই এই ঘোষণা করা হয়।


এই সংস্থার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার তারা এই অনুষ্ঠান ভারতে করার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ ভারতে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে। একই সঙ্গে এই দেশ নারীদের ক্ষমতায়ন এবং প্রগতির জন্য যে কতোটা বদ্ধপরিকর সেটাও কারও অজানা নয়। তাই এই সমস্ত দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।


ভারতে অনুষ্ঠিত প্রতিযোগিতার মাধ্যমে জনহিতকর কাজের প্রচার করা হবে বলেও জানানো হয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে এটা নিশ্চিত করা হবে যে প্রতিযোগীরা যেন তাদের নিজ নিজ সম্প্রদায়ে ইতিবাচক সাড়া ফেলতে পারে এবং একই সঙ্গে সমাজে মনে রাখার মতো অবদান রাখতে পারে।

১৩০টি দেশ থেকে প্রতিযোগীরা ভারতে সম্মিলিত হবেন। নভেম্বর বা ডিসেম্বর নাগাদ এই প্রতিযোগিতার মূল অনুষ্ঠান হবে। তার আগে একাধিক পর্বের মাধ্যমে সেরাদের বেছে নেয়া হবে।