বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:২১:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঘরের মাঠে হারল মেসি-এমবাপ্পেরা

ঘরের মাঠে হারল মেসি-এমবাপ্পেরা

উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ার পর ফ্রেঞ্চ লিগ ওয়ানই এখন পিএসজির মূল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়নও তারা। তবে লিগ ওয়ানেও সময়টা ভালো যাচ্ছে না ফরাসি জায়ান্টদের। আন্তর্জাতিক বিরতির আগে রেনেসের বিপক্ষে হেরেছিল, বিরতির পরও পিএসজি পেল হারের স্বাদ। রবিবার রাতে ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে লিঁওয়ের কাছে ১-০ ব্যবধানে হেরেছে পিএসজি।

ম্যাচের প্রধমার্ধ ছিল গোলশূন্য। অবশ্য প্রথমার্ধেই গোলের দেখা পেতে পারত লিঁও। ৩৬তম মিনিটে তারা পেয়েছিল পেনাল্টি। সেই পেনাল্টি মিস করেন লিঁওর ফরোয়ার্ড আলেকজান্দ্রে লাকাজেত। ম্যাচের একমাত্র গোলটি এসেছে দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে। ব্র্যাডলি বারকোলার করা এই গোলটিই জয় এনে দেয় লিঁওকে। ম্যাচের ৬২ শতাংশ সময় বল দখলে রেখেও কোনো গোল করতে পারেননি মেসি-এমবাপ্পেরা।

এই হারের পরও অবশ্য লিগ ওয়ানের শীর্ষস্থান ধরে রেখেছে ক্রিস্টাফ গালতিয়েরের দল। ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লেঁসের অবস্থান দুইয়ে। তিনে থাকা মার্সেইয়ের পয়েন্টও ৬০। এদিকে পিএসজিকে হারিয়ে এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে লিঁও।