বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৫:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গোলো কান্তে যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদে

গোলো কান্তে যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদে

ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের মিডফিল্ডার এন’গোলো কান্তে সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদে যোগ দিয়েছেন। ক্লাবের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে কান্তের জাতীয় দলের সতীর্থ করিম বেনজেমার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। 

ক্লাবের টুইটারে এ সম্পর্কে বলা হয়েছে, ‘কান্তে এখন ইত্তিহাদের খেলোয়াড়।’ এদিকে ক্লাব চেয়ারম্যান আনরাম আল-হাইল টুইট করেছেন, ‘স্বাগত আমাদের নতুন বাঘ কান্তে।’ সৌদি প্রো লিগে খেলা ইউরোপিয়ান খেলোয়াড়ের তালিকায় নতুন যোগ হলেন কান্তে। উদ্যমী ও পরিশ্রমী মিডফিল্ডার হিসেবে পরিচিত কান্তে ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয় করেছেন। ক্লাব ক্যারিয়ারেও তার বর্ণাঢ্য রেকর্ড রয়েছে।


চেলসির হয়ে তিনি চ্যাম্পিয়নস লিগ ও ওয়ার্ল্ড ক্লাব কাপ জয় করেছেন। এ ছাড়া লিস্টার সিটি ও চেলসির হয়ে পরপর দুই মৌসুমে দুটি প্রিমিয়ার লিগ শিরোপা জয় করেছেন।


এ মাসেই লন্ডনের ক্লাবটির সাথে কান্তের চুক্তি শেষ হয়ে যাওয়ার কথা ছিল। আল-ইত্তিহাদের সাথে কান্তে তিন বছরের চুক্তি করেছেন।

যদিও জেদ্দাভিত্তিক ক্লাবটি চুক্তির বিস্তারিত নিয়ে কিছু জানায়নি। বিবৃতিতে বলা হয়েছে, ‘আল-ইত্তিহাদে কান্তের অন্তর্ভুুক্তি অন্যতম হাই-প্রফাইল চুক্তি হিসেবে বিবেচিত হবে।’ চেলসিতে কান্তের জার্সি নম্বর ছিল ৭। নতুন ক্লাবেও ৭ নম্বর জার্সি পরেই মাঠে নামবেন তিনি।