সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৭:৩০:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

রূপগঞ্জের ‘জঙ্গি আস্তানা’ থেকে বোমা উদ্ধার 

রূপগঞ্জের ‘জঙ্গি আস্তানা’ থেকে বোমা উদ্ধার 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে বোমা উদ্ধার করেছে ডিএমপির অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। মঙ্গলবার বেলা ৩টার দিকে কয়েকটি বোমা উদ্ধার করা হয়। সে সময় একটি বিস্ফোরণের শব্দও শোনা যায়। 

 

এর আগে ভোর থেকে উপজেলার বরপা বাগানবাড়ি এলাকার জাকির হোসেন নামের একজনের ওই ভবনটি ঘিরে রাখে এটিইউর দল। পরে দুপুর ২টা থেকে ওই ভবনের তৃতীয় তলার একটি বাসায় অভিযান শুরু করা হয়। 

 

ভবনটির নিচতলার ভাড়াটিয়া সুন্নত মিয়া জানান, এই ভবনের তৃতীয় তলার একটি বাসায় দুই শিশুসহ স্বামী-স্ত্রী বেশ কয়েকমাস ধরে বসবাস করে আসছিল। তবে কয়েকদিন ধরে তাদের দেখা যাচ্ছে না। তারা নারায়ণগঞ্জের টিটাগাং রোডে গার্মেন্টসে চাকরি করে বলে জানিয়েছিল। 

 

সোমবার কক্সবাজার জেলা থেকে এক নারী জঙ্গিকে গ্রেপ্তার করে এটিইউ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের বরপায় এ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন এটিইউ সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মাহফুজুল আলম রাসেল।