বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৫:১১:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

জামালগঞ্জে ২৬৪ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জামালগঞ্জে ২৬৪ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি:-

 

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য জব্দ করা হয়।
 

গ্রেপ্তারকৃতরা হলেন— জামালগঞ্জ সদর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবিদ আলীর ছেলে মো. সাকিবুর (৩২), মৃত সমসের আলীর ছেলে মো. জুনেল মিয়া (৩২) এবং আব্দুর রাজ্জাকের ছেলে সাজমুল (২৪)।
 

জানা গেছে, জামালগঞ্জের সাচনা বাজার ইউনিয়নের দুলর্ভপুর হাজিপাড়া গ্রামের পাশে রক্তি নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকায় ভারতীয় মদ পাচারের সময় অভিযান চালিয়ে ১৬৮ বোতল (৩৭৫ এমএল) ও ৯৬ বোতল (১৮০ এমএল) পরিমাণে মোট ২৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। একইসঙ্গে ব্যবহৃত নৌকাটিও আটক করা হয়।
 

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।