সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০১:২৬:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

কোটা সংস্কারের দাবিতে: শিক্ষার্থীরা ফের শাহবাগ মোড় অবরোধ করেছে

কোটা সংস্কারের দাবিতে: শিক্ষার্থীরা ফের শাহবাগ মোড় অবরোধ করেছে

ঢাকা প্রেস নিউজ


কোটা সংস্কারের দাবিতে
আজ শুক্রবার শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার সারাদেশে বিভিন্ন স্থানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদেও তারা বিক্ষোভ করেছেন।

 

আন্দোলনকারীরা বিকেল ৪টা থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করে। পরে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেয়। সমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
 

আন্দোলনকারীদের দাবি হলো সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সব গ্রেডে শুধুমাত্র পিছিয়ে পড়া বা অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম (সর্বোচ্চ ৫%) রেখে কোটা সংস্কার করা।
 

২০১৮ সালে তীব্র আন্দোলনের মুখে সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে বিদ্যমান ৫৬% কোটা বাতিল করে। ২০২১ সালে হাইকোর্ট ওই পরিপত্রের ৩০% মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে। পরে আপিল বিভাগে রায় বহাল থাকে।
 

গত ১ জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।
 

বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশি বাধার মুখে পড়েন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর গুলি ও টিয়ারশেল ছোড়া হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশের লাঠিচার্জের শিকার হন।
 

বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজমান রয়েছে।