মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৩:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হাত ধরে ভক্তের টান, কনসার্টে আহত অরিজিৎ সিং

হাত ধরে ভক্তের টান, কনসার্টে আহত অরিজিৎ সিং

অরিজিৎ সিংয়ের কনসার্ট মানে ফ্যানদের উন্মাদনা থাকবেই। কিন্তু ভারতের জনপ্রিয় এই সংগীতশিল্পীর শেষ কনসার্টে উন্মাদনাটা একটু বেশিই হয়ে গিয়েছিল। যার খেসারত দিতে হয়েছে অরিজিৎকে। হাতে গুরুতর আঘাত পান তিনি। কিছুক্ষণের জন্য গান বন্ধ থাকলেও গত রোববার আওরঙ্গবাদে অনুষ্ঠিত এই কনসার্ট শেষ করেই মঞ্চ থেকে নামেন অরিজিৎ।

পছন্দের শিল্পীকে ছুঁয়ে দেখার ইচ্ছা থাকে সব ভক্তেরই। তাঁদের এই ইচ্ছা পূরণ করতে হাতও বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু হঠাৎ এক নারী ভক্ত তাঁর হাত ধরে শুরু করেন টানাটানি। এতে ডান হাতে আঘাত পান অরিজিৎ। মঞ্চেই প্রাথমিক চিকিৎসা নেন অরিজিৎ। আঘাত পেয়েও ভক্তের সঙ্গে খারাপ আচরণ করেননি অরিজিৎ। খবর হিন্দুস্তান টাইমসের


সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে অরিজিৎকে বলতে শোনা যায়, ‘আপনি এভাবে আমার হাত ধরে টানছেন। এবার চোট পেয়ে আমি আর হাত নাড়াতে পারছি না। আপনার বোঝা উচিত, আমি যদি গান গাইতে না পারি, তাহলে আপনারাও অনুষ্ঠান উপভোগ করতে পারবেন না। আমি চাই, সবাই কনসার্ট উপভোগ করুক।’

ভক্তদের প্রতি সব সময় সহনশীল অরিজিৎ। হাতে ব্যথা পাওয়ার পরও সেই ভক্তকে অত্যন্ত ভদ্রভাবে বোঝান। এই একজনের জন্য অন্যদের কনসার্ট উপভোগ থেকে বঞ্চিত করতে চাননি। তাই তো হাতে ব্যথা নিয়ে ব্যান্ডেজ করে কনসার্ট শেষ করেন তিনি। এই কনসার্ট আরও অনেক ঘটনার সাক্ষী হয়েছে। আরেক ভক্ত অরিজিৎকে পপকর্ন খাওয়ার প্রস্তাব দেন। সেই প্রস্তাব গ্রহণ করে মঞ্চে পপকর্ন খেতে দেখা যায় শিল্পীকে।