মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:২২:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

ঢাকা প্রেস প্রতিবেদক

 

২০২৪ সালের গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
 

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— ১ থেকে ১৫ জুলাই গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশের সব জেলা ও মহানগরে সেমিনার আয়োজন। আগামী ৬ জুলাই জাতীয় সংসদ ভবনের সামনে শহীদ পরিবারের সদস্যদের মানববন্ধন এবং স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। ৮ জুলাই রাজধানীতে জাতীয় সেমিনার, ২০ জুলাই নারীদের অংশগ্রহণে আলোচনা সভা, ২৩ থেকে ২৫ জুলাই চিত্রপ্রদর্শনী এবং ৩১ জুলাই দেশের মসজিদগুলোতে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। একই দিনে অন্যান্য ধর্মাবলম্বীদের নিজ নিজ উপাসনালয়ে বিশেষ প্রার্থনার কর্মসূচিও পালন করা হবে।
 

এ ছাড়া ৫ আগস্ট রাজধানীসহ দেশের সব উপজেলা পর্যায়ে সমাবেশ অনুষ্ঠিত হবে। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত বিভিন্ন ঘটনাস্থলে স্মৃতিচারণমূলক সমাবেশ এবং সারাদেশে গ্রাফিতি অঙ্কনের কর্মসূচিও হাতে নিয়েছে জোটটি।
 

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ বলেন, ঘোষিত ৩৬ দিনের কর্মসূচি বিভিন্ন সময়ে বাস্তবায়ন করা হবে এবং ১১ দলের লিয়াজোঁ কমিটি বৈঠকের মাধ্যমে কর্মসূচিগুলোর নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করবে। তিনি জানান, এর পাশাপাশি কয়েকটি মহানগরে পূর্বঘোষিত সমাবেশ নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে। এছাড়া ৪ জুলাই রাজধানীর বাইরে সারাদেশে গণমিছিল কর্মসূচিও পালন করা হবে।
 

এর আগে বেলা ১১টায় বিগত সরকারের আমলে সংঘটিত বলে দাবি করা ‘নৃশংসতার’ বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি চূড়ান্ত করতে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচিগুলো জনসম্মুখে তুলে ধরা হয়।
 

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির আব্দুল মাজেদ আতহারী, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিভিন্ন দলের নেতারা।