বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৯:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

২০ হাজার ডলার বেতন চাইছেন পল

২০ হাজার ডলার বেতন চাইছেন পল

বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর অস্ট্রেলিয়ান পল স্মলি তার চাকরির মেয়াদ বাড়াবেন যদি বাফুফে তার বেতন বৃদ্ধি করে। শোনা গেছে পল ২০ হাজার ডলার চাইছেন মাসে। এই অর্থ দিতে রাজি কি না-তা পরিষ্কার করেনি বাফুফে।

ফেডারেশনের সহসভাপতি আতাউর রহমান মানিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা অনেক কিছু বিবেচনা করছেন। গতকাল বিকালে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন মানিক। খুব বেশি কিছু বলেননি তিনি। পল স্মলি বাফুফে ছাড়তে চেয়েছিল। পল ছুটিতে চলে গেছেন। এখন জানা গেল পল আসতে চাইছেন, কিন্তু শর্ত দিয়ে জানিয়েছেন বেতন বাড়াও।

বাফুফে থেকে পল এখন বেতন পাচ্ছেন ১৪ হাজার ডলার। চাইছেন ২০ হাজার ডলার। মানিকের কথা হচ্ছে বাফুফে সামর্থ্যটাও বিবেচনা করতে হবে। পল ইস্যুতে মানিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা কথা বলবেন। এত টাকায় রাখার বিষয়ে আরো গভীরভাবে বিবেচনা করবেন। তিনি বলেন, ‘আমাদের (বাফুফে) সামর্থ্যটাও বিবেচনা করতে হবে। আমরা কথা বলব। যদি কমানো যায় তাহলে ভালো। আর সেটা না হলে কিছু করার নেই।’