বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৪:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ময়মনসিংহে  বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন 

ময়মনসিংহে  বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন 

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

"মানবতার পাশে,এক সাথে" এই শ্লোগান ধারণ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক আয়োজিত ৮ মে বিশ্ব ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস দিবস-২০২৫ উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে জন্মদিনের কেক কেটে জন্মদিন উদযাপন  এবং এক বর্ণাঢ্য রেলীর আয়োজন  করা হয়।
 

ময়মনসিংহ রেড ক্রিসেন্ট সোসাইটি  ইউনিট  আয়োজিত এবং ময়মনসিংহ যুব রেড ক্রিসেন্ট এর সহযোগিতায় জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আজ ৮মে বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা   আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও ময়মনসিংহ রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান  মুফিদুল আলম। 

 

প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত  বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার।ময়মনসিংহ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি এডভোকেট আনোয়ার আজিজ টুটুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক শফিকুল ইসলাম।বক্তব্য রাখেন অধ্যাপক শেখ আমজাদ আলী, ডাঃমোহাম্মদ আলী সিদ্দিকী প্রমূখ।