মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৬:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ পার্লামেন্ট ভেঙে দিতে আবেদন করবেন শাহবাজ শরিফ

আজ পার্লামেন্ট ভেঙে দিতে আবেদন করবেন শাহবাজ শরিফ

পাকিস্তানের জাতীয় পরিষদ (ন্যাশনাল অ্যাসেম্বলি) ভেঙে দিতে বুধবার (৯ আগস্ট) প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে আনুষ্ঠানিক আবেদন করবেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল নিজেই এ কথা জানিয়েছেন তিনি।

রাজধানী ইসলামাবাদে এক অনুষ্ঠানে শাহবাজ শরিফ বলেন, ‘আগামীকাল (৯ আগস্ট) আমাদের সরকারের মেয়াদ শেষ হবে। আমি প্রেসিডেন্টের কাছে জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার আবেদন করব। এরপর একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবে।’


অনলাইন জিও নিউজ বলছে, আজ বুধবার হতে পারে ক্ষমতাসীন জোট সরকারের শেষ দিন। এদিনই প্রধানমন্ত্রীর পরামর্শে প্রেসিডেন্ট ড. আরিফ আলভি ভেঙে দিতে পারেন পার্লামেন্ট। যদি তাই হয়, তাহলে ৯০ দিনের মধ্যে পার্লামেন্ট নির্বাচনের বাধ্যবাধকতা আছে।


পাকিস্তানের জাতীয় পরিষদ (ন্যাশনাল অ্যাসেম্বলি) ভেঙে দেওয়া হবে। এ জন্য আজ বুধবার প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে আনুষ্ঠানিক আবেদন করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিজেই এ কথা জানিয়েছেন।

ওদিকে তোষাখানা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ইমরান খানকে ৩ বছরের জেল ও এক লাখ রুপি জরিমানা করেছে আদালত। তারপরই তাকে গ্রেপ্তার করে কুখ্যাত অ্যাটক জেলে রাখা হয়েছে। মঙ্গলবার তাকে ৫ বছরের জন্য অযোগ্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন।