মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৪:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তোপের মুখে আবারও জ্যাকুলিন

তোপের মুখে আবারও জ্যাকুলিন

সংকট আর সমালোচনা যেন পিছুই ছাড়ছে না বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের। সুকেশের অর্থ তছরুপের মামলায় নাম জাড়ানোর পর থেকেই যা দিনদিন বেড়েই চলছে। দেশ ছাড়াও ওপরও ছিল নিষেধাজ্ঞা। এছাড়া তার শেষ মুক্তি পাওয়া ‘রাম সেতু’ ও ‘সার্কাস’ সিনেমা দুটিও বক্স অফিসে প্রভাব ফেলতে পারেনি। সব মিলিয়ে অনেকটাই হতাশায় দিন কাটছে এই অভিনেত্রীর। 

তবে কিছুদিন আগে কাজের প্রয়োজনে দেশ ছাড়ার অনুমতি পেয়েছে তিনি। পাশাপাশি কাজ করছেন ‘ক্রাক’, ‘ফতেহ’সহ একাধিক সিনেমায়। বলা চলে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি। তবে এরইমাঝে আবারও নেতিবাচক আলোচনায় শিরোনামের এলেন জ্যাকুলিন। 

নিজের নামের সঙ্গে একটি অতিরিক্ত বর্ণ যোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েছেন এ অভিনেত্রী। তিনি তার নামের সাথে একটি অতিরিক্ত ‘ই’ যোগ করেছেন। ফলে তিনি এখন জ্যাকুলিন ফার্নান্দেজ থেকে জ্যাকুলিয়েন ফার্নান্দেজ হয়েছে। আর এতেই নেটদুনিয়ায় হাসির খোরাকে পরিণত হয়েছেন তিনি। নানা কুরুচিকর মন্তব্যও করছেন অনেকে। একজন লিখেছেন, নাম নয়, নিজের চরিত্র বদলান।’ আরেকজন লিখেছেন, ‘আপনার আগের নাম উচ্চারণ কঠিন ছিল কী? যে কারণে নামের সঙ্গে নতুন চিঠি যুক্ত করেছেন। অন্যজন লিখেছেন, ‘নাম দিয়ে নয়, কাজ দিয়ে মানুষের মনে জায়গা তৈরি করুন।’—এমন অসংখ্য নেতিবাচক মন্তব্য ভরে গেছে জ্যাকুলিয়েনের ইনস্টাগ্রাম।