সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১২:০৫:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মুরাদনগরে সোনালি আউশ ধান ঘরে তোলার উৎসব

মুরাদনগরে সোনালি আউশ ধান ঘরে তোলার উৎসব

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ-

 

মুরাদনগরে সোনালি আউশ ধান ঘরে তোলার উৎসব


 

কুমিল্লার মুরাদনগর উপজেলায় এখন সোনালি আউশ ধান কেটে ঘরে তোলার ব্যস্ত মৌসুম চলছে। খেতজুড়ে পাকা ধানের সুবাসে ভরে উঠেছে গ্রামাঞ্চল। কৃষকেরা কেউ কাস্তে হাতে ধান কাটছেন, কেউ মাড়াইয়ে ব্যস্ত, আবার কেউবা পরিবারের সদস্যদের সঙ্গে মিলে সেই ধান ঘরে তুলছেন—গ্রামে যেন এক উৎসবের আমেজ।

 

মুরাদনগরে সোনালি আউশ ধান ঘরে তোলার উৎসব — ছবি ২


 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর মুরাদনগরে ১১ হাজার ৪৩৮ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫১ হাজার ৪৫০ মেট্রিক টন। চাষের জন্য ব্যবহৃত হয়েছে ব্রিধান-৪৮, ব্রি ধান-৮২, ব্রি ধান-৮৫, ব্রি ধান-৯৮, ব্রিধান-১০৬ এবং বিনা ধান-১৯ জাত।

 

মুরাদনগরে সোনালি আউশ ধান ঘরে তোলার উৎসব — ছবি ৩


 

আউশ ধান মূলত বৃষ্টিনির্ভর হওয়ায় এ বছর পর্যাপ্ত বৃষ্টিপাত কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। আকবপুর ইউনিয়নের কৃষক রুবেল জানান, তিনি ১ বিঘা জমিতে ব্রি ধান-৯৮ চাষ করে পেয়েছেন ১৮ মণ ধান, যা গতবারের তুলনায় অনেক বেশি।
 

এবার মুরাদনগরের মাঠে মাঠে শুধু ধানের সুবাস নয়, কৃষকের প্রাপ্তির আনন্দও ভাসছে।