মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৮:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বলিউডের নবাগত অভিনেত্রী অন্বেষার ক্যারিয়ারের শুরুতেই স্বপ্ন পূরণ

বলিউডের নবাগত অভিনেত্রী অন্বেষার ক্যারিয়ারের শুরুতেই স্বপ্ন পূরণ

এমন সুযোগ পাবেন, কল্পনাও করতে পারেননি অন্বেষা ভিজ। বলিউডের নবাগত এই অভিনেত্রী মনে করেন, ক্যারিয়ারের শুরুতেই তাঁর স্বপ্ন পূরণ হয়ে গেছে। একদিকে অক্ষয় কুমার, অন্যদিকে দিকে পঙ্কজ ত্রিপাঠি—দুই তুখোড় অভিনেতার সঙ্গে কাজের সুযোগ পেয়ে আহ্লাদে আটখানা অন্বেষা।

অমিত রাই পরিচালিত ওএমজি ২ ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। এই ছবিতে অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠি ও ইয়ামি গৌতমের মতো তারকা অভিনেতারা আছেন। এমন এক ছবির অংশ হতে পেরে দারুণ উচ্ছ্বসিত অন্বেষা গত বৃহস্পতিবার বলেন, ‘আমার ওপর আস্থা রাখার জন্য নির্মাতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাঁরা নতুন এই আমাকে এই দারুণ সুযোগ দিয়েছেন। ওএমজি ২–এর মতো প্রকল্পে কাজ করা অনেক বড় স্বপ্ন পূরণ হওয়া। এই ছবির মাধ্যমে নিজের প্রতিভা তুলে ধরতে পেরে আমি অত্যন্ত রোমাঞ্চিত।’


অন্বেষা মনে করেন, ওএমজি ২ তাঁর জন্য এক ‘শিক্ষাসফর’। এই ভ্রমণে তিনি অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠি, পবন মালহোত্রা, ইয়ামি গৌতম, অরুণ গোভিলের মতো অভিনেতাদের সান্নিধ্য পেয়ে ধন্য। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘সেটে আমি মহান অভিনয়শিল্পীদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছি। আর তারই মাধ্যমে আমার মধ্যে প্রভূত উন্নতি হয়েছে। অনেক কিছু শিখতে পেরেছি। অক্ষয় কুমার ও পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে কাজ করা জীবন বদলে যাওয়ার মতো অভিজ্ঞতা।’

বলিউড দুনিয়ার বাইরে থেকে এসে অন্বেষা ধীরে ধীরে হিন্দি সিনেমার স্বপ্নের সিঁড়িতে চড়তে শুরু করেছেন। প্রথমে তিনি সবার নজর কেড়েছিলেন ক্র্যাশ কোর্স ওয়েব সিরিজে অভিনয় করে। অ্যামাজন প্রাইম ভিডিওর এই সিরিজে ‘দময়ন্তী’ চরিত্রের মাধ্যমে অন্বেষা প্রমাণ করেছিলেন, তিনি অনেক লম্বা রেসের ঘোড়া।