মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৮:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্রথমবারের মতো দেখা যাবে নুসরাত ফারিয়াকে ওটিটি তে

প্রথমবারের মতো দেখা যাবে নুসরাত ফারিয়াকে ওটিটি তে

অভিনেত্রী নুসরাত ফারিয়া দুই বাংলাতেই  তুমুল জনপ্রিয়। সম্প্রতি ‘সুড়ঙ্গ’ সিনেমার আইটেম গানে ফারিয়া ঝড় তুলেছেন। এদিকে ২৭ জুলাই মুক্তি পেতে যাচ্ছে চরকি এক্সক্লুসিভ সিনেমা ‘পাতালঘর’। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো ওটিটি তে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। সিনেমাটির পরিচালনা ও চিত্রনাট্যের কাজ করেছেন নির্মাতা নূর ইমরান মিঠু।

সিনেমাটি নিয়ে নুসরাত ফারিয়া জানিয়েছেন, ‘এমন সিনেমা আমি আগে কখনো করিনি। তাই কাজটার জন্য খুবই উৎসুক ছিলাম। স্ক্রিপ্ট দেখেই কাজ করার জন্য প্রেমে পরে যাই৷ মিমি আপাসহ সহ-শিল্পী সবাই খুবই দারুণ ছিলেন। যারা আমাকে বেশ আপন করে নিয়ে কাজটি করেছেন। আমি তাদের সঙ্গে আরও কাজ করতে চাই।‘


তিনি আরও বলেন, ‘কোভিডের সময় আমরা এই সিনেমার শ্যুট করেছিলাম। এখন রিলিজ হচ্ছে। আশা করি, দারুণ কিছু দেখবে দর্শকরা। আর এই বছরটা আমার জন্য বেশ ভালো কারণ এটি বছরের ৬ষ্ঠ কন্টেন্ট ও ৩য় সিনেমা রিলিজ হচ্ছে আমার।‘

ফারিয়ার সাথে এই সিনেমায় দেখা যাবে আফসানা মিমি, মামুনুর রশীদ, নাসির উদ্দিন খান, রওনক হাসান, দীপান্বিতা মার্টিন, নাজিয়া হক অর্ষা, সালাউদ্দিন লাভলু, মৌটুসি বিশ্বাস, এরফান মৃধা শিবলু, মামুনুল হক, হাসনাত রিপনসহ আরও অনেককেই।