সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:২০:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণ-২০২৫ উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণ-২০২৫ উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 


ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিক্ষা অফিসের বাস্তবায়নে এক প্রাণবন্ত বিতর্ক জুলাই পূর্ণ জাগরণ অনুষ্ঠান ২০২৫উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণ-২০২৫ উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত



আজ ২১ জুলাই সোমবার  সকালে ময়মনসিংহ জিলা স্কুলের হল রুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 

দুর্নীতি ও একদলীয় শাসনই ছিল ৫ আগস্ট স্বৈরাচার পতনের মূল কারণ — প্রেক্ষাপটকে ভিত্তি করে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলার বিভিন্ন বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা। তরুণ বিতার্কিকরা তাদের যুক্তি, বিশ্লেষণ এবং মননশীল বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করেন। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্যবিরোধী সংগ্রাম, গণতন্ত্র ও দেশের ইতিহাসের প্রতি আগ্রহ তৈরি করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
 

প্রতিযোগিতা শেষে বিচারকদের সিদ্ধান্তে  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, আগামী প্রজন্মকে সচেতন, চিন্তাশীল ও নৈতিকভাবে দৃঢ় করে গড়ে তুলতেই এমন আয়োজনকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।