বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মুরাদনগরে অজ্ঞাত নারীর দাফন সম্পন্ন, সহায়তায় জামায়াত ও ইসলামী আন্দোলন

মুরাদনগরে অজ্ঞাত নারীর দাফন সম্পন্ন, সহায়তায় জামায়াত ও ইসলামী আন্দোলন

আবুল কালাম আজাদ (কুমিল্লা জেলা প্রতিনিধি):-

 

 

কুমিল্লার মুরাদনগরে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। শনিবার (১৪ জুন) সকালে উপজেলা প্রশাসনের নির্দেশে মুরাদনগর কেন্দ্রীয় কবরস্থানে মরদেহটি দাফন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতাকর্মীরা।

 

মুরাদনগরে অজ্ঞাত নারীর দাফন সম্পন্ন, সহায়তায় জামায়াত ও ইসলামী আন্দোলন

 

দাফন কার্যক্রমে অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুরাদনগর উপজেলার সেক্রেটারি হাজী আবদুল করিম, জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক ও কর্মপরিষদ সদস্য আবু বকর সরকার, এবং জামায়াত মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী নাজমুস সাকিব তন্ময়সহ দুই দলের নেতাকর্মীরা।

 

মুরাদনগরে অজ্ঞাত নারীর দাফন সম্পন্ন, সহায়তায় জামায়াত ও ইসলামী আন্দোলন — ছবি ২

 

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এক মাস আগে মানসিক ভারসাম্যহীন ও শারীরিকভাবে অসুস্থ অবস্থায় নারীটি রাস্তা থেকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন। পরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম মানিকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলতে থাকে। চিকিৎসায় কিছুটা উন্নতি হলেও শুক্রবার (১৩ জুন) রাত ৮টা ৩০ মিনিটে তিনি মারা যান। বিভিন্ন মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করেও কোনো তথ্য পাওয়া যায়নি।

 

হাসপাতালের কর্মচারীরা জানান, নারীটি ভর্তি হওয়ার পর থেকে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা আন্তরিকভাবে তার যত্ন নেন। আউটসোর্সিং কর্মচারী হোসনা আক্তার নিয়মিতভাবে তার সেবায় নিয়োজিত ছিলেন।

 

জামায়াত নেতা নাজমুস সাকিব তন্ময় জানান, উপজেলা প্রশাসন আমাদের সঙ্গে যোগাযোগ করে দাফনের দায়িত্ব দিলে আমরা মানবিক কারণে দাফনের ব্যবস্থা নিই।

 

স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম বলেন, নারীটি তার নাম-পরিচয় বলতে পারতেন না এবং তার স্মৃতিশক্তি ছিল দুর্বল। আমরা যথাসাধ্য চিকিৎসা দিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।