সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫০:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

দুর্নীতি নির্মূল না করলে দেশের অগ্রগতি সম্ভব নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্নীতি নির্মূল না করলে দেশের অগ্রগতি সম্ভব নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। যদি এটি সমূলে নির্মূল না করা যায়, তবে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব হবে না।
 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ‘জেলা প্রশাসক সম্মেলন’-এ অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 

তিনি আরও বলেন, ‘সমস্ত স্তর থেকে দুর্নীতি কমাতে হবে, এবং এ ক্ষেত্রে আমরা জেলা প্রশাসকদের (ডিসি) সহযোগিতা কামনা করেছি।’
 

বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আরও ইতিবাচক পরিবর্তনের আশা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও কৃষি খাতের আরও উন্নতি কীভাবে সম্ভব, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’
 

সম্মেলনে জেলা প্রশাসকরা সীমান্ত এলাকায় বিজিবি ও নৌ পুলিশের সংখ্যা বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল বাড়ানোর সুপারিশ করা হয়েছে।