সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৬:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শরিফুল রাজের প্রতি এত ঘৃণা, মরলেও দেখতে যাবেন না পরীমনি

শরিফুল রাজের প্রতি এত ঘৃণা, মরলেও দেখতে যাবেন না পরীমনি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। সেখানে তিনি 'ফেলু বক্সী' সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই সিনেমার মাধ্যমে টালিউড ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে যাচ্ছেন তিনি।

 

কলকাতায় অবস্থান করলেও, সম্প্রতি একটি ভারতীয় সংবাদমাধ্যমের সাথে ক্যারিয়ার ও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। এ সময় চিত্রনায়ক শরিফুল রাজের সাথে দাম্পত্যজীবনের কলহ ও বিচ্ছেদ নিয়েও মুখ খুলেছেন তিনি।

 

আজ মঙ্গলবার (২ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, পরীমণির কাছে প্রশ্ন করা হয় ছেলে রাজ্যের জন্য শরিফুল রাজকে আরও একটি সুযোগ দেওয়া সম্ভব কিনা? জবাবে এ নায়িকা বলেন, "ওই নাম মুখেই আনতে চাই না। ওর প্রতি এত ঘৃণা। কোনোদিন যদি মরেও যায়, তাহলে দেখতে যাব না।"

 

এরপরই এ নায়িকা আরও বলেন, "এখন যে মানুষটা বেঁচে আছে সে অন্য মানুষ। যে আমার কাছে ছিল, সে আরও অনেক আগেই মরে গিয়েছে। সেই মরদেহটা দেখেছি। আসলে মানুষটা আমার কাছে এখন মরদেহ।"

 

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের 'গুণিন' সিনেমায় অভিনয় করতে গিয়ে সম্পর্কে জড়ান শরিফুল রাজ-পরীমণি। সম্পর্কের সাতদিনের মাথায় ১৭ অক্টোবর, ২০২১ সালে বিয়ে করেন তারা। এরপর ২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠান এবং পরদিন ২২ জানুয়ারি জমকালো আয়োজনে ১০১ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এই তারকাজুটির।

 

দাম্পত্যজীবনে এক পুত্রসন্তান আসে তাদের সংসারে। কিন্তু সেই ছেলের প্রথম জন্মবার্ষিকীর কিছুদিন পরই বিচ্ছেদ হয় তাদের। নানা কলহ ও অভিযোগের পর গত বছরের ১৮ সেপ্টেম্বর অভিনেতাকে ডিভোর্স লেটার পাঠান পরীমণি। সেখানে বিচ্ছেদের কারণ হিসেবে মনের মিল না হওয়া, বনিবনা না হওয়া, খোঁজখবর না রাখা ও মানসিক অশান্তির কথা উল্লেখ করা হয়েছে।