মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২০:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কলকাতার সংগীতশিল্পী অনুপম রায় গাইবেন ঢাকার কনসার্টে

কলকাতার সংগীতশিল্পী অনুপম রায় গাইবেন ঢাকার কনসার্টে

নারায়ণগঞ্জের পর এবার ঢাকার এক কনসার্টে গাইবেন কলকাতার সংগীতশিল্পী অনুপম রায়। আগামী ৬ জুলাই ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তাঁকে নিয়ে ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশনস।

প্রতিষ্ঠানটির পিআর ও কমিউনিকেশন পরিচালক আরিফা শবনম আজ শুক্রবার দুপুরে জানান, ইতিমধ্যেই অনুপম রায়ের সঙ্গে তাঁরা কথা বলে বিষয়টি চূড়ান্ত করেছেন। অনপুম রায় ছাড়াও এ কনসার্টে কলকাতার আরেক ব্যান্ড তালপাতার সেপাই, ঢাকার অর্ণব ও মেঘদল থাকছে।


আরিফা শবনম বলেন, দুই সপ্তাহের মধ্যে টিকিটের দাম চূড়ান্ত করা হবে, জুনের মাঝামাঝির দিকে টিকিট বিক্রি শুরু হবে। এর আগে ‘দ্য অনুপম রায় ব্যান্ড’ নিয়ে ১০ মার্চ ঢাকায় এসেছিলেন অনুপম রায়। সেই দিন নারায়ণগঞ্জ ক্লাবে গান পরিবেশন করেন তিনি।


২০১০ সালে সৃজিত মুখার্জির ‘অটোগ্রাফ’ চলচ্চিত্রে ‘আমাকে আমার মতো থাকতে দাও’ ও ‘বেঁচে থাকার গান’ গেয়ে দর্শক মহলে সাড়া ফেলে দেন অনুপম রায়। এরপর একের পর এক তাঁর গান প্রশংসিত হয়েছে।

‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য সেরা গীতিকার হিসেবে ২০১৬ সালে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই গায়ক। ২০১৫ সালে ‘পিকু’ সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন তিনি।