বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৯:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শক্তিশালী দল ঘোষণা করল পাকিস্তান

শক্তিশালী দল ঘোষণা করল পাকিস্তান

পাঁচটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে খেলতে পাকিস্তানে সফর করবে নিউজিল্যান্ড দল। চলতি মাসের ১৪ তারিখ থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর পর ওয়ানডে সিরিজ। এই দুই সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান।

চার মাস পর পাকিস্তান দলে ফিরেছেন তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। আফগানদের বিপক্ষে সিরিজে বিশ্রামে থাকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানও ফিরেছেন পাকিস্তান দলে। আইপিএলের কারণে নিউজিল্যান্ড পাচ্ছে না বেশ কজন তারকাকে। তবে পাকিস্তানের খেলোয়াড়রা আইপিএলে না খেলায় পূর্ণ শক্তির দলই পেল পিসিবি।

 

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইহসানুল্লাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাঈম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ ও জামান খান।

পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আব্দুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, হারিস সোহেল, ইহসানুল্লাহ, ইমাম-উল-হক,  মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সালমান আলী আঘা, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ ও উসামা মীর।

রিজার্ভ : আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ ও তাঈব তাহির।