মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৮:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভয়াবহ বন্যার লিবিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০ হাজার হওয়ার শঙ্কা

ভয়াবহ বন্যার লিবিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০ হাজার হওয়ার শঙ্কা

ভয়াবহ বন্যার পর লিবিয়ার ডেরনা শহরে মৃতের আনুমানিক সংখ্যা ১৮ হাজার থেকে ২০ হাজার হতে পারে আশঙ্কা করছেন আবদুলমেনাম আল গাইথি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

গত রোববার (১০ সেপ্টেম্বর) রাতে লিবিয়ায় দারনায় সৃষ্ট হওয়া ভয়াবহ এই বন্যায় প্রায় সাড় ৫ হাজার মানুষের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। বলা হচ্ছে এই সংখ্যা অনেক বাড়বে, এমনকি দ্বিগুণও হতে পারে।


ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর ডেরনা রবিবার গভীর রাতে আকস্মিক বন্যার কবলে পড়ে। উজানের দুটি বাঁধ ভেঙে যাওয়ায় শহরটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়রা এত দ্রুত পানি প্রবেশ করাকে সুনামির সঙ্গে তুলনা করছেন।

জাতিসংঘ বলছে, ডেরনায় অন্তত ৩০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বেঁচে থাকাদের জন্য ১০ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি।