বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৮:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জোকোভিচের জয়ে শুরু

জোকোভিচের জয়ে শুরু

ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল না থাকায় এবারের ফ্রেঞ্চ ওপেন জয়ে অন্যতম ফেভারিট নোভাক জোকোভিচ। প্যারিসের লাল দুর্গে শুরুটাও দুর্দান্ত করেছেন সার্বিয়ান তারকা। প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রের আলেকজান্ডার কোভাসেভিচের বিপক্ষে পেয়েছেন ৩-০ সেটের অনায়াস জয়। ২০০৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর গ্র্যান্ড স্লামে প্রথম রাউন্ডের ম্যাচে কখনো হারেননি জোকোভিচ।

গতকালের জয়ে গৌরবের এ রেকর্ডটাও অক্ষুণ্ন থাকল সার্বিয়ান তারকার। নাদালের সমান ২২টি গ্র্যান্ড স্লাম এখন জোকোভিচেরও। রোলাঁ গারোয় তৃতীয় শিরোপা জিততে পারলে স্প্যানিয়ার্ড তারকাকে পেছনে ফেলে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ে এককভাবে চূড়ায় বসবেন তিনি। প্রথম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছেন ডেনিস শাপোভালোভ, ফাবিও ফগনিনি, ক্যামেরন নরিয়ে এবং রবার্তো বুতিস্তাও।

ওদিকে মেয়েদের এককে স্লোয়ানে স্টেফেনসের কাছে হেরে বিদায় নিয়েছেন ষোড়শ বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভা। তবে প্রথম রাউন্ডের গণ্ডি পেরিয়েছেন স্লোয়ানে স্টেফেনস, ডোন্না ভেকিচ, ম্যাডিসন কাইস।