মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গর্বিত ছেলের জন্য মাধুরী-নেনে

গর্বিত ছেলের জন্য মাধুরী-নেনে

বর্তমানে সেলিব্রিটিদের সন্তান মানেই তারাও বড় হয়ে বাবা-মায়ের পথ অনুসরণ করবেন তা একেবারেই নয়। কেউ কেউ অভিনয়কে বেছে নিয়েছেন, আবার কেউ ব্যবসা করছেন, আবার কেউ পরিচালক হওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন, আবার কেউ কেউ খেলা। এবার গ্র্যাজুয়েট হলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের ছোট ছেলে রায়ান।

বিষয়টি ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন মাধুরীর স্বামী অর্থাৎ রায়ানের বাবা ডা. শ্রীরাম নেনে। রবিবার নেনে গ্রাজুয়েশনের সমাবর্তনের সম্মানিত পোশাকে রায়ানের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন।


একটি ছবিতে, ডক্টর নেনে এবং রায়ানের সঙ্গে মাধুরী দীক্ষিত এবং তাঁদের বড় ছেলে অরিন নেনে যোগ দিয়েছেন।  ক্যাপশনে, ডা. শ্রীরাম নেনে লিখেছেন, গর্বিত পিতামাতার মুহূর্ত, নতুন ফলকে পৌঁছানোর জন্য আমার উজ্জ্বল তারকাকে অভিনন্দন।” 

মাধুরী দীক্ষিতের গোটা ক্যারিয়ারে ‘তেজাব’, ‘দেবদাস’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘হাম আপকে হ্যায়’, কৌন’, ‘সাজন’, ‘খলনায়ক, ‘বেটা’, ‘কয়লা’, ‘পুকার’, ‘প্রেম গ্রন্থ’র মতো একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্র রয়েছে। গত বছর অ্যামাজন প্রাইম ভিডিওর মাজা মা- তে তাঁকে শেষ দেখা গিয়েছিল।