সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৩:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ডিএসই ও সিএসইতে সূচকের পতন

ডিএসই ও সিএসইতে সূচকের পতন

দিনের শুরুতে সূচকের উত্থানে লেনদেন চললেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল কার্যদিবস শেষ হয়েছে সূচকের পতনে। তবে ডিএসইতে লেনদেন কমলেও, সিএসইতে বেড়েছে। ডিএসইতে এদিন কমেছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৬.১৯ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৩.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ৫৫৬৮.৪৫ পয়েন্টে ও ১২১৯.৪৭ পয়েন্টে।


আর ডিএস-৩০ সূচক কমেছে ৬.৪০ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ১৯৫৮.১৩ পয়েন্টে। ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৯৬৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার, যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১৯ কোটি আট লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৫১ কোটি ৮৬ লাখ টাকা।