বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ১২:৩৮:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কুড়িগ্রামে অবৈধ পেট্রোল পাম্পের মেশিন জব্দ ও জরিমানা

কুড়িগ্রামে অবৈধ পেট্রোল পাম্পের মেশিন জব্দ ও জরিমানা

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে একটি মিনি অবৈধ পেট্রোল পাম্পের দুটি ডিসপেন্সার মেশিন জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা করেছে।
 

রবিবার (২৫ মে দুপুরে ) উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর গ্রামের পাগলারহাট বাজারে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
 

জানাগেছে, পাগলারহাট বাজারের পাশে জনৈক আলাউদ্দিন নামের এক ব্যক্তি তিলাই ইউনিয়ন পরিষদ থেকে খুচরা তেল ব্যবসায়ীর একটি ট্রেড লাইসেন্স নিয়ে তেলের পাম্পটি স্থাপন করে দীর্ঘদিন ধরে ডিজেল ও পেট্রোল বিক্রি করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর রবিবার দুপুরে অভিযান চালানো হয়।
 

প্রশাসন জানায়, অনুমোদন ছাড়াই জ্বালানি বিক্রির এমন কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি হওয়ায় পেট্রোলিয়া আইনের ২০(১)ঙ ধারায় ওই প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ গোলাম ফেরদৌস জানান, পেট্রোল পাম্পটির মালিক পাম্প পরিচালনার জন্য বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ও জেলা প্রশাসকের অনুমোদনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় এবং ব্যবহৃত দুটি ডিসপেন্সার মেশিন জব্দ করা হয়।