বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪২:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাদারগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, আদালতে সোপর্দ

মাদারগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, আদালতে সোপর্দ

জামালপুর প্রতিনিধি:


জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ মডেল থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে একটি দল চরপাকেরদহ পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মৃত মুরাদুজ্জামানের ছেলে নিজাম উদ্দিন (৪১) এবং বাংলা বাজার এলাকার ঠান্ডু মিয়ার ছেলে সুজন মিয়া (২৭)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের দেহ তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্নেহাশীস রায় জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।