সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৩:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

চিলমারীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

চিলমারীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ-


কুড়িগ্রামের চিলমারীতে "জুলাই শহীদ দিবস" উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ই জুলাই) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়াম হলরুমে, জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।


এ সময় জুলাইয়ে যারা শহীদ হয়েছেন ও যারা এখন আহত অবস্থায় আছেন, চিকিৎসা নিচ্ছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের নিয়ে বিস্তারিত আলোচনা, জুলাইয়ে ভিডিও চিত্র ও রূহের মাগফেরাত কামনা করা হয়েছে। পরে জুলাই আহতদের ফুল দিয়ে বরণ করে নেন এবং খাদ্য সামগ্রী হিসেবে কিছু ফল তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চিলমারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মজিবল হায়দর চৌধুরী। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ভারঃ) আশরাফুল ইসলাম, জামায়েতে ইসলামী বাংলাদেশ চিলমারী উপজেলা সভাপতি নুর আলম মুকুল, চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, চিলমারী সাংবাদিক ফোরাম সভাপতি সাওরাত হোসেন সোহেল, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ ইউসুফ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি বদরুজ্জামান, ছাত্র প্রতিনিধি সাব্বির আহমেদসহ আরো অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।