থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ যা তার সুন্দর সৈকত, সমৃদ্ধ সংস্কৃতি এবং সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত।থাইল্যান্ডের উত্তরে পাহাড়, পূর্বে মালয় উপদ্বীপ, দক্ষিণে থাইল্যান্ড উপসাগর এবং পশ্চিমে আন্দামান সাগর রয়েছে।দেশটিতে বন, জলাভূমি এবং কৃষি জমি সহ বিভিন্ন ধরণের ভূদৃশ্য রয়েছে। থাইল্যান্ড একটি মোহনীয় গন্তব্য, যেখানে সংস্কৃতি, প্রাকৃতি এবং সাহসের সমন্বিত মিশ্রণ পাওয়া যায়।
থাইল্যান্ড ভিসা
থাইল্যান্ড টুরিস্ট ভিসা বা থাইল্যান্ড ভ্রমণ ভিসা সাধারনত সিঙ্গেল এন্ট্রি ৩ মাসের ও মাল্টিপল এন্ট্রি ৬ মাসের মেয়াদের হয়। উভয় ভিসাতেই প্রতি এন্ট্রিতে থাইল্যান্ডে আপনি সর্বোচ্চ ৬০ দিন থাকতে পারবেন।
থাইল্যান্ড ভিসা আবেদনের ধাপগুলো কি কি ?
প্রয়োজনীয় কাগজপত্রাদি সংগ্রহ করা
থাইল্যান্ড ভিসা আবেদন ফর্ম পুরন করা
ভিসা আবেদন জমা দেয়া
পাসপোর্ট সংগ্রহ বা ফেরত নেয়া
থাইল্যান্ড টুরিস্ট ভিসা বা থাইল্যান্ড ভ্রমণ ভিসা আবেদনের প্রথম ধাপ হচ্ছে আবেদন জমা দেয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি সংগ্রহ করা।
থাইল্যান্ড ভিসা পেতে কি কি কাগজপত্র লাগে ?
থাইল্যান্ড ভিসা আবেদনের ফরম
পাসপোর্ট
২ কপি পাসপোর্ট সাইজের ছবি (৩.৫ সে.মি.* ৪.৫ সে.মি. মাপের)
ব্যাংক স্টেটমেন্ট
ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট (মোট ব্যালেন্স উল্লেখ থাকা ভাল তবে আবশ্যক না)
পেশার প্রমাণপত্র (ট্রেড লাইসেন্স, NOC, স্টুডেন্ট আইডি ইত্যাদি)
ভিসা রিকুয়েস্ট লেটার
এয়ার টিকেট বুকিং
হোটেল বুকিং
ট্রাভেল আইটেনারি বা ভ্রমণ পরিকল্পনা
পাসপোর্ট এর ডাটা পেইজের ফটোকপি (ছবির পাতা)
জাতীয় পরিচয়পত্রের কপি
সর্বশেষ থাই ভিসা কপি (যদি থাকে)
ম্যারেজ সার্টিফিকেট (যদি স্বামী স্ত্রী আবেদন করেন)
১৮ বছরের নিচে হলে অভিভাবকের সম্মতিপত্র
উপরে উল্লিখিত সকল ডোকুমেন্টস ইংরেজিতে হতে হবে। কোনটা যদি বাংলা বা অন্য ভাষায় থাকে তাহলে ইংরেজিতে নোটারি করে নিতে হবে।
ভিসা আবেদনের ডকুমেন্টগুলোর বিস্তারিত গাইডলাইন
থাইল্যান্ড ভিসা আবেদনের জন্য যে সব কাগজপত্র পাসপোর্ট ও ফর্মের সাথে দিতে হবে তা উপরে সংক্ষেপে বলা হয়েছে। এখন এখানে বিস্তারিত তুলে ধরা হল যাতে আপনি বুঝতে পারেন যে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে।







