বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৪:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

আড়াইহাজারে নসিমনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আড়াইহাজারে নসিমনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নসিমনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, এবং আরও একজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে আড়াইহাজারের মোল্লারচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
 

নিহত ব্যক্তিরা হলেন সোনারগাঁয়ের আমগতির শহিদুল ইসলামের ছেলে সোহান (২৬) এবং একই এলাকার আনিসের ছেলে উজ্জ্বল (৪০)। আহত ব্যক্তি মিঠু বলেন, তারা তিনজন মোটরসাইকেলে করে সোনারগাঁ থেকে নরসিংদী পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন। মোল্লারচর এলাকায় পৌঁছালে একটি নসিমন তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে সোহান ঘটনাস্থলেই মারা যান এবং উজ্জ্বলকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
 

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়া গেছে। তবে এখনো নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। ঘাতক নসিমনটি আটক করার চেষ্টা চলছে।