মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:১২:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাড়ি দিলো চাঁদের উদ্দেশে ভারতের চন্দ্রযান-৩

পাড়ি দিলো চাঁদের উদ্দেশে ভারতের চন্দ্রযান-৩

ভারতের চন্দ্রযান-৩ দেশটির অন্ধ্র প্রদেশ থেকে যাত্রা শুরু করেছে। এটির লক্ষ্য ৪০ দিনের মধ্যে চাঁদে পৌঁছানো। স্থানীয় সময় দুপুর ২ টা ৩৫ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়।

এই অভিযান সফল হলে, আমেরিকা, রাশিয়া, চিনের পর ভারতই হবে বিশ্বের চতুর্থ দেশ, যাদের পাঠানো মহাকাশযান চাঁদের বুকে নামবে। আজ শুক্রবার উৎক্ষেপণস্থলে উপস্থিত ছিলেন দেশটির বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী শ্রী জিতেন্দ্র সিংহ।


এলভিএম৩-এম৪ রকেটের পিঠে চেপে চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-৩। চার বছর আগে একেবারে শেষমুহূর্তে চন্দ্রযান ২-র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চন্দ্রযান ৩-র হাত ধরে আবার সেই স্বপ্ন দেখতে শুরু করেছে ভারত।

বাহুবলী এলভিএম৩-এম৪ রকেটের পিঠে চেপে চাঁদের পথে পাড়ি দিল চন্দ্রযান-৩। যে মহাকাশযানে অরবিটার, ল্যান্ডার এবং রোভার আছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ অগস্ট ল্যান্ডার এবং রোভার অবতরণ করবে। রোভার চাঁদের দক্ষিণ মেরুর কাছে ঘুরে-বেড়িয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাবে।