সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৪:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিবাহবার্ষিকীতে একফ্রেমে অভিষেক-ঐশ্বরিয়া

বিবাহবার্ষিকীতে একফ্রেমে অভিষেক-ঐশ্বরিয়া

বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের ১৭তম বিবাহবার্ষিকী গেল ২০ এপ্রিল(শনিবার)। এদিন দিনভর পরস্পরের জন্য কোনো শুভেচ্ছা বার্তা পোস্ট করেননি তারা। প্রায় মধ্যরাতে একফ্রেমে ধরা দিলেন দুজনে, যার কারণ মেয়ে আরাধ্যা। এদিন ইনস্টাগ্রামে হৃদয়ের ইমোজি লিখে একটি ছবি শেয়ার করেন নীল নয়না সুন্দরী আরাধ্যা বচ্চন। 

 

ছবিতে দেখা যায়, মায়ের কাঁধে মাথা এলিয়ে রয়েছে আরাধ্যা। মেয়ের মাথায় থুতনি ঠেকিয়ে পোজ অভিষেকের, ছবিটি তুলেছেন ঐশ্বর্য। নায়িকার ভুবন মাতানো নয়ন যুগলকে ছাপিয়ে এই ছবিতে নজরকাড়া আরাধ্যা। ঐশ্বর্য কন্যার এই ট্রান্সফরমেশন থেকে চোখ ফেরাতে পারছেন না কেউই।এই পোস্টটি নিজের সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন অভিষেক। ঘরোয়া সেলিব্রেশনেই এই বিশেষ দিনটি কাটিয়েছেন তারা।

 

প্রসঙ্গত, ২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে সেরেছিলেন অভিষেক-ঐশ্বর্য, চার বছর পর ২০১১ সালের নভেম্বরে জন্ম হয় আরাধ্যার।