বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৬:৫৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

বন্দরে প্রয়াত কাউন্সিলর বাবুল মিয়ার ছেলে, ছিনতাইকারী শাহাজাদা আটক 

বন্দরে প্রয়াত কাউন্সিলর বাবুল মিয়ার ছেলে, ছিনতাইকারী শাহাজাদা আটক 

ঢাকা প্রেস

জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):- 

 

বন্দরে চালককে মারধর করে পিকআপ ভ্যান ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে শাহাজাদা (৩০) নামে এক ছিচকে ছিনতাইকারিকে গ্রেপ্তার করছে পুলিশ।  ধৃত শাহাজাদা বন্দর থানার কুড়িপাড়া এলাকার প্রয়াত কাউন্সিলর বাবুল মিয়ার ছেলে। 

 

এ ব্যাপারে পিকআপ মালিক অলিউল্ল্যাহ হাওলাদার বাদী হয়ে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে অজ্ঞাত নামা ৩/৪ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়েরের করেন। যার মামলা নং ৩৩(১২)২৪ ধারা-৩৯৪ পেনাল কোড। এর আগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোর রাতে বন্দর উপজেলার মদনপুর- মদনগঞ্জ মহাসড়কের  গকুলদাসের বাগ এলাকায় এ ঘটনা ঘটে।

 

পিকআপ মালিক অলিউল্লাহ জানান, বৃহস্পতিবার ভোর রাতে মালামাল খালাস করে  খালি পিকআপ ভ্যান নিয়ে বন্দরের কুড়িপাড়া ঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় ৬/৭ জনের একটি ছিনতাইকারি দল তাদের ব্যবহৃত পিকআপ গাড়ী ঢাকা মেট্রো ন ২০-৩৭৪২ গতি রোধ করে এবং ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে পিকআপ ভ্যানটি কুড়িপাড়া সাব রোডের দিকে নিয়ে যায়। এরপর তাদের মারধর করে  দেড় লাখ টাকা মুক্তি পণ দাবি করে। পরে ছিনতাইকারি দল পিকআপ মালিকের কাছ থেকে নগদ ১৫ হাজার ৪'শ ৭৯ টাকা ও পিকআপ চালক বাবুলের কাছ থেকে ৪ হাজার ২৫ টাকা ও ১টি মোবাইল সেট জোর পূর্বক ছিনিয়ে নেয়।  পরে ছিনতাইকারি দলের দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় ট্রাক রেখে তাদের ছেড়ে দেয়।

 

এলাকাবাসী জানিয়েছে, ৫ আগস্ট ফ্যাসিস্ট  সরকারের পতনের পর থেকে স্থানীয় সন্ত্রাসী ও ছিচকে ছিনতাইকারি শাহাজাদা বেপরোয়া হয়ে উঠে।  তার বিরুদ্ধে নারী নির্যাতন, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।