বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৭:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

প্রধান উপদেষ্টা স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করলেন

প্রধান উপদেষ্টা স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করলেন

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বাংলাদেশে ইন্টারনেট সেবা প্রদানকারী স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৮ এপ্রিল) তিনি এ লাইসেন্স অনুমোদন করেন, যা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়।
 

এটি বাংলাদেশের ইন্টারনেট সেবার নতুন সংযোজন হিসেবে গণ্য হবে। দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কার পর বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় দেশ, যেখানে বৈশ্বিক স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক তার কার্যক্রম শুরু করছে।
 

প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, "জুলাই গণ-অভ্যুত্থানের সময় বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের উপর্যুপরি ইন্টারনেট বন্ধের প্রতিবাদে স্টারলিংককে বাংলাদেশে নিয়ে আসা একটি গণদাবিতে পরিণত হয়েছিল।" তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা বাংলাদেশকে একটি বিনিয়োগবান্ধব দেশ হিসেবে পরিচিতি দেওয়ার উদ্দেশ্যেও এই উদ্যোগ নিয়েছেন।
 

এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত ২৫ মার্চ লাইসেন্সিং গাইডলাইন জারি করে। ওই গাইডলাইনের আওতায় স্টারলিংক প্রয়োজনীয় ফি এবং কাগজপত্রসহ বিটিআরসি বরাবর আবেদন করে। ২১ এপ্রিল অনুষ্ঠিত কমিশন সভায় নীতিগত সিদ্ধান্তের পর স্টারলিংকের জন্য লাইসেন্স ইস্যু করা হয়।