সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৭:০৯:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ধরলা নদীতে জেলের জালে ধরা পড়লো ৩৫ কেজি ওজনের বাঘাইড়

ধরলা নদীতে জেলের জালে ধরা পড়লো ৩৫ কেজি ওজনের বাঘাইড়

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


ঢাকা প্রেসঃ
কুড়িগ্রামের উলিপুরে ধরলা নদীতে জেলের জালে ধরা পড়লো ৩৫ কেজি ওজনের বাঘাইড়। মাছটি বিক্রি হয়েছে ৪০ হাজার ২৫০ টাকা। 

 

সোমবার (৩ জুন) সকালে অনন্তপুর বাজারের মাছ ব্যবসায়ী আড়তদার মন্টু মিয়া রংপুরের এক হোটেল ব্যবসায়ীর কাছে সাড়ে ১১০০ টাকা কেজি দরে মোট ৪০ হাজার ২৫০ টাকা বিক্রি করেন মাছটি। এলাকার উৎসব জনতা মাছটি দেখতে ভিড় জমায় নদীর ঘাটে। 

 

মাছ ব্যবসায়ী মন্টু জানান, ধরলা নদীতে দেলদারগন্জ এলাকার সাইদুল ইসলাম নামের এক জেলে জালে ধরা পড়ছে ৩৫ কেজি ওজনের বাঘাইড়টি। আমি ওই জেলের কাছ থেকে বাঘাইর মাছটি কিনে নিয়ে রংপুরে হোটেল ব্যবসায়ীর কাছে স্বল্প লাভে বিক্রি করেছি।