সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪০:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কুড়িগ্রামে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার 

কুড়িগ্রামে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ১ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ বাবুল মিয়া ওরফে বাবলু (৩২) ও মর্জিনা খাতুন (৪৩) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 
 

রোববার (২০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের চর লালকুড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
 

আটকৃতরা হলেন, উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে বাবুল মিয়া ওরফে বাবলু (৩২) একই ইউনিয়নের লালকুড়া এলাকার সমেছ আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৪৩)। 
 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার যাদুরচর ইউনিয়নের চর লালকুড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। ইয়াবা বিক্রিকালে মর্জিনা খাতুনের নিজ বসতবাড়িতে তাকে ও বাবুল মিয়া ওরফে বাবলু নামের দুই কারবারিকে হাতেনাতে আটক করা হয় এবং পালিয়ে যায় একজন অজ্ঞাত ব্যক্তি । এ সময় জব্দ করা হয় ১  হাজার ৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১ লাখ ৮২ হাজার ৫০০ টাকা।
 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরো জানান, আটক মাদক কারবারি দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার সকালে তাদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।