সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:৫১:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের নির্দেশে সরানো হলো সব প্রশাসনিক দায়িত্ব

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের নির্দেশে সরানো হলো সব প্রশাসনিক দায়িত্ব

মোহম্মদ করিম, বিশেষ প্রতিনিধি:-


 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির অভিযোগ ওঠার পর, তাঁকে পরিষদের প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের নির্দেশে সরানো হলো সব প্রশাসনিক দায়িত্ব



 

সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে (মন্ত্রণালয়ের স্মারক নং: ২২.০০০০.০২৪.১৮.০০২.২৪(খ)-৪৪) জানানো হয়, জেলা পরিষদের ১৪ জন সদস্যের স্বাক্ষরসহ জমা দেওয়া একটি লিখিত অভিযোগপত্রে চেয়ারম্যানের বিরুদ্ধে পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, আর্থিক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
 

উল্লেখিত অভিযোগগুলো তদন্তাধীন থাকায়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে পরিষদের প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে বিষয়টি সুষ্ঠুভাবে তদন্তের জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে।
 

প্রজ্ঞাপনটি ২০২৫ সালের ৭ জুলাই তারিখে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব *তাসনিমা বেগম* স্বাক্ষরিত।
 

এ বিষয়ে জেলা পরিষদ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।