সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৩:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি জামায়াত আমিরের: রাশেদ খাঁন

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি জামায়াত আমিরের: রাশেদ খাঁন

ঝিনাইদহ প্রতিনিধি:

 

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গণঅভ্যুত্থানের পর প্রথম বেইমানি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
 

শনিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ এলাকায় ঐতিহ্যবাহী মিয়ার দালান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
 

রাশেদ খাঁন বলেন, “জামায়াতের আমির ডা. শফিকুর রহমান যে মুখোশধারী ছিলেন, অভ্যুত্থানের পর তা আমরা দেখেছি। তিনি সর্বপ্রথম আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। গণঅভ্যুত্থানের সঙ্গে তিনিই প্রথম বেইমানি করেছেন।”
 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রসঙ্গে তিনি বলেন, দলটির নেতা নাহিদ ইসলাম একসময় জামায়াতকে স্বাধীনতাবিরোধী এবং দেশের সার্বভৌমত্ববিরোধী হিসেবে মন্তব্য করেছিলেন। কিন্তু পরবর্তীতে তারাই জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে। এনসিপির নির্বাচনী প্রার্থীদের ব্যয়ভার জামায়াত বহন করেছে বলেও দাবি করেন তিনি।
 

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি বলেন, নাহিদ ইসলাম ও মাহফুজ আলম বিভিন্ন অনুষ্ঠানে নিজেদের গণঅভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে তুলে ধরেছেন। মাহফুজ আলম মূলত নাহিদ ইসলামের রাজনৈতিক উপদেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।
 

বিরোধী দলের সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা নিয়ে রাশেদ খাঁন বলেন, বিরোধী দলের অনেক সংসদ সদস্য এখন সরকারি দলের এমপিদের সমান সুযোগ-সুবিধা দাবি করছেন। তার দাবি, বর্তমান সরকার তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিচ্ছে এবং মূল্যায়নও করছে। এরপরও তারা সরকারের সমালোচনা করছেন।
 

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় বিরোধী দলের সংসদ সদস্যরা এ ধরনের সুযোগ-সুবিধা পেতেন না। সে তুলনায় বিএনপি সরকার বিরোধী দলকে বেশি সুযোগ দিচ্ছে এবং মূল্যায়ন করছে।
 

মিয়ার দালান পরিদর্শনের সময় রাশেদ খাঁনের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।