সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:১৯:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, আগুন নিয়ন্ত্রণে ৮ ইউনিট

উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, আগুন নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ঢাকার উত্তরা এলাকার দিয়াবাড়ীতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়, যা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, দুর্ঘটনার আগে দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করেছিল।
 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের মধ্যে বিমানটি পড়ে। ঘটনার পরপরই ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 

ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে মোট আটটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
 

এদিকে, দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে—ঘন ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে এবং ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ, বিশেষ করে শিক্ষার্থীদের জটলা সৃষ্টি হয়েছে।
 

বিমান বিধ্বস্তের কারণ ও হতাহতের বিষয়ে বিস্তারিত এখনো জানায়নি কর্তৃপক্ষ।