মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৫:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সম্ভাব্য পদত্যাগ নিয়ে।

 

ব্রিটিশ সংবাদপত্র অবজারভার-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সোমবার (২২ জুন) তিনি পদত্যাগের ঘোষণা দিতে পারেন এবং একই সঙ্গে দায়িত্ব ছাড়ার সম্ভাব্য সময়সীমাও জানাতে পারেন।

 

তবে সরকারের একটি সূত্র এ ধরনের জল্পনাকে নাকচ করে জানিয়েছে, স্টারমার বর্তমানে সরকারের দায়িত্ব পালনে মনোযোগী রয়েছেন এবং পদত্যাগের বিষয়টি বাস্তবসম্মত নয়।

 

রোববার (২১ জুন) বার্তাসংস্থা রয়টার্স জানায়, অবজারভার এর প্রতিবেদনে স্টারমারের সম্ভাব্য পদত্যাগ নিয়ে আলোচনা করা হয়েছে।

 

গত কয়েক মাস ধরে তার নেতৃত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। শুক্রবার তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম পার্লামেন্টের একটি আসনে জয় পাওয়ার পর পরিস্থিতি আরও আলোচনায় আসে। বিশ্লেষকদের মতে, এই জয় লেবার পার্টির নেতৃত্ব প্রশ্নে স্টারমারের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্ভাব্য পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্টারমার তার স্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। ফলে সোমবার তিনি এ বিষয়ে কোনো বক্তব্য দেন কি না, সেদিকে নজর রয়েছে দলীয় নেতাদের।

 

এর আগে শুক্রবার স্টারমার বলেছিলেন, তার নেতৃত্বের বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ এলে তিনি তা মোকাবিলা করবেন। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের অভ্যন্তরীণ বিরোধ এড়িয়ে ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

 

উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে কেয়ার স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি বড় ধরনের বিজয় অর্জন করেছিল। তবে দুই বছরের ব্যবধানে তার জনপ্রিয়তা কিছুটা কমেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। অনেক ভোটারের মতে, জীবনমান উন্নয়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে সরকার প্রত্যাশিত অগ্রগতি দেখাতে পারেনি।