সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:২১:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতার মেন্টর হচ্ছেন দ্রাবিড়!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতার মেন্টর হচ্ছেন দ্রাবিড়!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। দলটির মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। মঙ্গলবার ভারতের কোচ হিসেবে তার নাম প্রকাশ করে বিসিসিআই। তার অনুপস্থিতিতে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব পাচ্ছেন রাহুল দ্রাবিড়, এমন দাবি একাধিক ভারতীয় গণমাধ্যমের।  জানা যায়, দ্রাবিড়কে মেন্টরের দায়িত্ব দিতে পারে কেকেআর। সেটার জন্য বড় অঙ্কের প্রস্তাবও দেয়া হয়েছে তাকে।

 

কলকাতা ছাড়াও তার প্রতি আগ্রহ দেখিয়েছে রাজস্থানসহ আরও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। ভারতের হেড কোচ হিসেবে ১২ কোটি রুপি পেতেন দ্রাবিড়। আইপিএলের দলগুলো অবশ্য তার থেকে অনেক বেশি পারিশ্রমিক দিতে চাচ্ছে দ্রাবিড়কে। ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন দ্রাবিড়। তিনি ২০১৪ ও ২০১৫ সালে রাজস্থান রয়েলসের মেন্টর ছিলেন। সামলেছেন দিল্লি ক্যাপিটালসের দায়িত্বও। এবার আরও একবার আইপিএলে ফিরতে পারেন দ্রাবিড়।