বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৯:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ইশরাকের সমর্থকদের হুঁশিয়ারি: দায়িত্ব না দিলে ঢাকা অচলের ঘোষণা

ইশরাকের সমর্থকদের হুঁশিয়ারি: দায়িত্ব না দিলে ঢাকা অচলের ঘোষণা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে রাজধানী অচলের হুঁশিয়ারি দিয়েছেন তার সমর্থকরা। তারা জানিয়েছে, বুধবারের (আগামীকাল) মধ্যে যদি ইশরাককে দায়িত্ব দেওয়ার ঘোষণা না আসে, তবে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
 

এ প্রসঙ্গে মঙ্গলবার বিকেলে নগর ভবনের সামনে ষষ্ঠ দিনের অবস্থান কর্মসূচি থেকে ঢাকাবাসীর পক্ষে কর্মসূচির ঘোষণা দেন সাবেক সচিব মশিউর রহমান। তিনি জানান, আগামীকাল সকাল ১০টা থেকে আবারও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
 

এর আগে, মঙ্গলবার সকাল থেকেই নগর ভবনের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন ইশরাক হোসেনের সমর্থকরা। সেখানে তৈরি করা হয়েছে একটি অস্থায়ী মঞ্চ, যেখানে বাজানো হচ্ছে জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান।
 

গত বুধবার থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচির ফলে নগর ভবনের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ। উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নাগরিকদের জন্য ২৮ ধরনের সেবা দিয়ে থাকে, যা বর্তমানে স্থবির হয়ে পড়েছে।