বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৩:২২:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে — স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে — স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় যারা জড়িত, তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।
 

শনিবার (১০ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও ইমিগ্রেশন প্রক্রিয়া পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের ঘটনায় কয়েকজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং কাউকে সংযুক্ত করা হয়েছে। তদন্ত কমিটি গঠনের পর এখন বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। যারা দোষী সাব্যস্ত হবে, তাদের কেউই ছাড় পাবে না।”
 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আন্তর্জাতিক পুলিশ সংস্থা (ইন্টারপোল) আইনি প্রক্রিয়ায় কাজ করে যাচ্ছে।
 

পরিদর্শন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “২০১১ সালের পর প্রথমবারের মতো আমি আজ ইমিগ্রেশন পয়েন্ট অতিক্রম করলাম। মূলত ইমিগ্রেশন প্রক্রিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা পেতেই আজকের এ সফর। এখনকার ইমিগ্রেশন প্রক্রিয়া আগের তুলনায় অনেক উন্নত ও আধুনিক হয়েছে। এ ধারা যেন আরও উন্নত হয়, সে আশা রাখি।”
 

পরিদর্শনকালে তিনি ইমিগ্রেশনে অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিজ্ঞতা শোনেন। যাত্রীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।