সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৩:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হাসারাঙ্গা টি-২০’র নেতৃত্ব ছেড়ে দিলেন

হাসারাঙ্গা টি-২০’র নেতৃত্ব ছেড়ে দিলেন

শ্রীলঙ্কার টি-২০ দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। লঙ্কান বোর্ডকে এক চিঠি দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি জানিয়েছেন এই লেগ স্পিন অলরাউন্ডার। 

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে হাসারাঙ্গার অধীনে খেলেছে শ্রীলঙ্কা। আসরে ভালো পারফরম্যান্স করতে পারেননি তিনি। তার দলও গ্রুপ পর্বে বিদায় নেয়। ওই ব্যর্থতার দায় মাথায় নিয়ে সরে দাঁড়ালেন তিনি। 

পদত্যাগের বিষয়ে চিঠিতে হাসারাঙ্গা জানিয়েছেন, শ্রীলঙ্কা ক্রিকেটের স্বার্থে এবং নিজেকে চাপ মুক্ত রাখতে তিনি নেতৃত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

লঙ্কান বোর্ড তার পদত্যাগপত্র গ্রহণ করেছে। সঙ্গে জানিয়েছে যে, দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে তাকে বিবেচনা করা হবে। বিশ্বকাপের পরে শ্রীলঙ্কা ঘরের মাঠে ভারতের বিপক্ষে টি-২০ সিরিজ দিয়ে নতুন যাত্রা শুরু করবে। ওই সিরিজে দেখা যাবে নতুন অধিনায়ক।