সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৩:৫৭:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক: মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে।

বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক:  মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে।

ঢাকা প্রেস নিউজ


কোটা বাতিলের দাবিতে
আগামী বুধবার (১০ জুলাই) সারাদেশে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মঙ্গলবার (৯ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
 

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম বলেন,

সারাদেশের সকল মহাসড়ক, নৌ ও রেলপথ এ ব্লকেডের আওতায় থাকবে। আজ দেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করেছেন তারা। আদালতের নির্দেশ ছাড়াও সরকারের নির্বাহী বিভাগের কাছ থেকে লিখিত আশ্বাস চান কোটা সংস্কারের বিষয়ে।
 

প্রসঙ্গত,

২০১৮ সালে সরকারি চাকরিতে ৫৬% কোটা ছিল। ২০২১ সালে সেই পরিপত্রের ‘মুক্তিযোদ্ধা কোটা বাতিলে’র অংশটিকে চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধাদের সন্তানরা আদালতে রিট করেন। চলতি বছরের ৫ জুন হাইকোর্ট রায়ে পরিপত্রের ওই অংশ অবৈধ ঘোষণা করে। ৯ জুন রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল করে। ৪ জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখে।
 

এই রায়ের প্রতিবাদে গত এক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা।