বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৯:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপন:দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই

জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপন:দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই

নিজস্ব প্রতিবেদক:-

 

গত২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস  ২০২৫ উপলক্ষে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রাম কর্তৃক আয়োজিত র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরুল ইসলাম,সিনিয়র জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম। 


জেলা প্রশাসনের পক্ষে র‍্যালিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক । 


দিবসটির প্রতিবাদ্য ছিল-
"দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই;
লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই"।


বাংলাদেশ সরকার অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থসামাজিক কারণে যারা ন্যায়বিচার থেকে বঞ্চিত- তাদের পাশে দাঁড়াতে ২০০০ সালে গঠন করে 'জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা" এবং ২০১৩ সালে ২৮ এপ্রিল দিনটিকে জাতীয় আইনগত সহায়তা দিবস হিসেবে ঘোষণা করা হয়। 


এই দিনটির মূল উদ্দেশ্য হলো, জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা, যেন দেশের প্রতিটি মানুষ তার অধিকার সম্পর্কে জানে এবং প্রয়োজনে বিনামূল্যে আইনগত সহায়তা গ্রহণ করে।