মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:১০:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাশিয়ার সিনিয়র জেনারেল ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত

রাশিয়ার সিনিয়র জেনারেল ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত

ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর একজন সিনিয়র জেনারেল নিহত হয়েছেন। নিহত ওই রুশ জেনারেলের নাম লেফটেন্যান্ট জেনারেল ওলেগ সোকভ। 

গত মঙ্গলবার ভোর ৪টার দিকে দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের বন্দরনগরী বারদিয়ানস্কে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান তিনি। কয়েকটি রাশিয়ান সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় একজন সিনিয়র রুশ জেনারেল নিহত হয়েছেন বলে কয়েকটি রুশ সূত্র জানিয়েছে। ইউক্রেনের অধিকৃত দক্ষিণ উপকূলের কাছে বারদিয়ানস্ক শহরের একটি হোটেলে ক্ষেপণাস্ত্র হামলায় জেনারেল ওলেগ সোকভ মারা গেছেন বলে জানা গেছে।


বারদিয়ানস্কের ওই হোটেলটি ইউক্রেনে চলমান যুদ্ধে অংশ নেওয়া রুশ সামরিক কমান্ডারদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। বিবিসি বলছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে রুশ এই জেনারেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। তবে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে রাশিয়ান যুদ্ধ চ্যানেলগুলো এই খবরটি ব্যাপকভাবে প্রচার করছে।

টিভি উপস্থাপক ওলগা স্কাবেয়েভা বলেন, ‘একেবারে সমস্ত মিডিয়া’ ক্ষেপণাস্ত্র হামলায় জেনারেল ওলেগ সোকভের নিহত হওয়ার খবরটি রিপোর্ট করছে।

লেফটেন্যান্ট জেনারেল সোকভ ছিলেন রাশিয়ার দক্ষিণ সামরিক জেলার ডেপুটি কমান্ডার। রাশিয়ার রাষ্ট্র-চালিত রশিয়া-১ চ্যানেলে টক শো উপস্থাপনা করেন স্কাবেয়েভা। তিনি বলেন, যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ওলেগ সোকভ।