সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৫:৩৪:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

কোটাবিরোধী আন্দোলনকারীরা শাহবাগ থেকে সরে গেছেন, নতুন কর্মসূচি ঘোষণা

কোটাবিরোধী আন্দোলনকারীরা শাহবাগ থেকে সরে গেছেন, নতুন কর্মসূচি ঘোষণা

ঢাকা প্রেস নিউজ

কোটা বাতিলের দাবিতে
আন্দোলনকারীরা বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে সরে গেছেন।

 

তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছে: শুক্রবার: অনলাইন ও অফলাইনে গণসংযোগ। শনিবার: বিকেল ৩টায় সব বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ মিছিল। রোববার: সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস-পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট।
 

আন্দোলনকারীরা বলেছেন, আজকের মতো অবরোধ কর্মসূচি শেষ করলেও আগামীতে আরও বেশি শক্তি সঞ্চয় করে রাজপথে নামবেন।
 

তাদের দাবি: ২০১৮ সালে সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে যে পরিপত্র জারি করা হয়েছিল তা পুনর্বহাল। পরবর্তীতে সরকার কোটাব্যবস্থা নিয়ে কোনো পদক্ষেপ নিতে চাইলে ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুততম সময়ের মধ্যে সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া। সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা। চাকরির নিয়োগের পরীক্ষায় কোটাসুবিধা একাধিকবার ব্যবহার করার সুযোগ বন্ধ করা। কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোয় মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া। দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করা।
 

উল্লেখ্য, ২০১৮ সালে সরকার ৫৬% কোটা বাতিল করে ১০% এ নামিয়ে আনে। কিন্তু পরবর্তীতে আদালতের রায়ে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা হয়। এরপর থেকেই চাকরিপ্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন।