সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০২:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিশ্ববাজারে বাড়ছে সোনার দাম

বিশ্ববাজারে বাড়ছে সোনার দাম

দুই সপ্তাহের ব্যবধানে আউন্সপ্রতি ৮০ ডলার বেড়েছে। ফলে সোনার দাম বেড়ে এখন প্রতি আউন্স ছাড়াল ২ হাজার ৪০০ ডলার। তথ্য-উপাত্ত পর্যালোচনায় জানা যায়, চলতি বছরের ২০ মে প্রতি আউন্স সোনার দাম রেকর্ড ২ হাজার ৪২৬ ডলার হয়। এ রেকর্ড দাম হওয়ার পরই দরপতন হয়। দফায় দফায় দাম কমে ২৬ জুন সোনার আউন্স ২ হাজার ২৯৮ ডলারে নেমে আসে। 


 

এরপর আবার দাম বাড়ার প্রবণতা চলতে থাকে। গত সপ্তাহের আগের সপ্তাহে এক লাফে বেড়ে যায় ৬৪ দশমিক ৪৩ ডলার। এমন বড় উত্থানের পর গত সপ্তাহজুড়েও দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। দফায় দফায় দাম বেড়ে সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি আউন্স ২ হাজার ৪১৫ ডলারে উঠে যায়। 


 

এদিকে বিশ্ববাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সম্প্রতি দেশের বাজারে বাড়ানো হয়। ৮ জুলাই দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরির দাম ১ হাজার ৬০৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ১৮ হাজার ৮৯১ টাকা। ২১ ক্যারেটের এক ভরির দাম ১ হাজার ৫৪০ টাকা বাড়িয়ে ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়। 

 

সোনার দাম বাড়লেও গত সপ্তাহে বিশ্ববাজারে রূপার দাম কমেছে। সপ্তাহের ব্যবধানে ১ দশমিক ৪০ শতাংশ কমে প্রতি আউন্স রূপার দাম দাঁড়িয়েছে ৩০ দশমিক ৭৭ ডলারে।